চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের তারিখ পরিবর্তন
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের মহাসচিব (সেক্রেটারি জেনারেল) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরিবর্তিত সূচিতে আগামী ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ—অর্থাৎ ২৭, ২৮ ও ২৯ নভেম্বর (শুক্র, শনি ও রোববার) এই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে অংশগ্রহণে আগ্রহী সব মুসল্লি, মুরিদান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা