গাজীপুর জেলা পরিষদ প্রশাসকের নেতৃত্বে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
গাজীপুর জেলা পরিষদ প্রশাসকের নেতৃত্বে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে তিনি গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন।

পরপরই শ্রীপুর উপজেলা সদর থেকে রাজাবাড়ী গ্রোথ সেন্টার হয়ে ডুমনী সড়ক, প্রহলাদপুর ও রাজাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চারা রোপণ ও স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে পরিবেশ রক্ষায় সর্বসাধারণকে উদ্বুদ্ধ করেন।

পরিবেশবিদ ও সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অঞ্চলটিকে সবুজায়নের লক্ষ্যে এ বৃক্ষরোপণ অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে। চারাগুলোর সঠিক পরিচর্যা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়েছেন আয়োজকরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন