বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ণ
বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

মোঃ ইমরান মাহমুদ, বিশেষ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী (কসমেটিকস) পণ্য জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় জামালপুর-৩৫ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার দিগলকোনা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির টহল দলের সদস্যরা। এ সময় সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকসের ৫৬৭টি পিস জব্দ করা হয়।

জব্দকৃত কসমেটিকস সামগ্রী বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তী আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন