পুুলিশের তৎপরতায় ফেনীতে নিখোঁজ কিশোর উদ্ধার

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
পুুলিশের তৎপরতায় ফেনীতে নিখোঁজ কিশোর উদ্ধার

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী সাইমুন ইসলাম সাব্বির নামে এক কিশোরকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে দাগনভূঞা থানা পুলিশ। উদ্ধারকৃত সাব্বির পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদরাজপুর গ্রামের নুরুল আমিন বাহার ও সালমা বেগম দম্পতির ছেলে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের নির্দেশনায় মোবাইল ডিউটি টিম ও স্থানীয় সচেতন নাগরিকদের যৌথ প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিশু সাব্বির নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার ও পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে বাবার জিম্মায় ফিরিয়ে দেয়। নিখোঁজ সন্তানকে সুস্থ অবস্থায় ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা নুরুল আমিন বাহার। এ সময় তিনি পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের প্রতি ধন্যবাদ জানান।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, দ্রুততম সময়ে নিখোঁজ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন