ডাসারে আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
ডাসারে আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ গ্রেফতার

বি.এম. হা‌নিফ, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ বাড়ৈকে গ্রেফতার করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ডাসার থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন