ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় খোদেজা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত খোদেজা বেগম ওই গ্রামের নুর আলমের স্ত্রী।
নিহতের পরিবারের দাবি, খোদেজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এখন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, লাশের গলা, কোমর, হাত এবং কপালের পাশে জখমের চিহ্ন রয়েছে, যা মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি করেছে।
তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন স্বামী নুর আলম ও তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, খোদেজা বেগম স্ট্রোক করে মারা গেছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ