দীঘিনালা গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ
দীঘিনালা গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

রূপম চাকমা, দীঘিনালা উপজেলা প্রতিনিধি:   দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চতুর্থবারের মতো পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

রবিবার ১৫ নভেম্বর এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে বুদ্ধপূজা, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ড দানসহ নানা বিধ দান করা হয়।

অনুষ্টানে মিলন কান্তি  চাকমার চঞ্চালনায় এতে পঞ্চশীল প্রার্থনা করেন বাবুল চন্দ্র চাকমা,  অনুষ্টানে প্রধানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন  নন্দ বংশ মহাস্হবির ভান্তে বাচাঁ মরং তিরত্ন বৌদ্ধ বিহার, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুগত বংশ মহাস্হবির, ছোট মেরুং বিশ্ব শান্তি মৈত্রী ভাবনা কুঠিন, গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা সৃষ্টি ভিক্ষু উপস্তিত ছিলেন।

অনুষ্টানে সুগত বংশ ভান্তে বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে দানশীলতা, মৈত্রী, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। পাশাপাশি সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেব নন্দবংশ ভান্তে।

অনুষ্ঠানে তিনি বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা দান, শীল ও ভাবনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষের জীবনে দান, শীল ও ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দানের মাধ্যমে মানুষের মধ্যে উদারতা সৃষ্টি হয়, শীল মানুষকে নৈতিক ও সৎ জীবনযাপনে অনুপ্রাণিত করে এবং ভাবনার মাধ্যমে মনের প্রশান্তি ও আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই। সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে মৈত্রী, করুণা ও পরোপকারের মনোভাব নিয়ে জীবন পরিচালনার আহ্বান জানান তিনি।

এবং বিকেলের পর্বে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য কল্পতরু ও মহান কঠিন চীবর দানের মধ্যেদিয়ে দিনব্যাপি ধর্মীয়  অনুষ্ঠান সম্পন্ন হয়।