ফেনীতে এলাহীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুবুল আলম আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মশিউর রহমান বিপ্লব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ফেনী চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহ-সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, এলাহীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবী, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আলমগীর কবির রাকিব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফায়েত উল্লাহ। সহকারী শিক্ষক আবুল কাশেমের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুসরাত ফাতেমা আক্তার, জ্যেষ্ঠ শিক্ষক আবদুল কাদের, সহকারী শিক্ষক সেকেন্দার আলী, অভিভাবক প্রতিনিধি নাছির উদ্দীন ও মোতায়ের হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় শিক্ষার্থী প্রান্ত চন্দ্র শীল ও মিনুআরা আক্তার। এ ছাড়া বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির শিক্ষার্থী এমএ হাসনাত আলিফ, নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসির আবির নিহাল ও মিফতাউল জান্নাত এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাত তাদের বক্তব্যে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের আকর্ষন হিসেবে এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের এই সাফল্যে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এআইএল/সকালবেলা