নওগাঁয় মদসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মদসহ গ্রেপ্তার ৩

মো. শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ লিটার ‘ওয়াস’ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে আরও একজনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ উপজেলার চেরাগপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোলাই মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ উপকরণসহ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অপর এক অভিযানে মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়। পরে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত সকল আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন