ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে তরমুজ বিক্রেতার ছুরিকাঘাতে পৌর ছাত্রদলের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. বিপ্লব হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) রাতে পাঁচবিবি স্টেশন রোডে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচবিবি স্টেশন সড়কে এক দোকানদার তরমুজ লাল হওয়ার গ্যারান্টি দিয়ে বিক্রি করছিলেন। সোমবার রাতে দরদামের একপর্যায়ে একটি তরমুজ কাটা হলে সেটি ভেতরে সাদা বের হয়। এ সময় ক্রেতা জামিরুল সেটি নিতে অস্বীকৃতি জানালে বিক্রেতা সুজন ও চান মিয়ার সাথে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিক্রেতারা ক্রেতা জামিরুলকে কিল-ঘুষি মেরে আহত করেন।
ঘটনাটি দেখে ছাত্রদল নেতা বিপ্লব হোসেন প্রতিবাদ করতে এগিয়ে আসেন। এ সময় বিক্রেতা সুজন ও চান মিয়ার সাথে বিপ্লবের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে বিক্রেতারা বিপ্লবের পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, “ঘটনাটি নিয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ