ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লিওন আহমেদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কে এম কলেজে ‘সহযাত্রী ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানটি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত হয়। এই মানবিক আয়োজন বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেছে ‘অ্যাডভোকেট হরেয়ার জান মিয়া ও আলকারজামান মধু মিয়া স্মৃতি পরিষদ’।
স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে নিজের ব্লাড গ্রুপ জেনে রাখা অত্যন্ত জরুরি। গ্রামীণ পর্যায়ে এমন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রশংসনীয়।
সহযাত্রী ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ভবিষ্যতেও তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ