ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় একটি কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ভারসো ইউনিয়নের মহানগর মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তির ফসলি জমি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের জমিতে মাটি ফেলার কাজ চলছিল। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা মাটির নিচে একটি পাথরের মূর্তির অস্তিত্ব টের পান। পরে বিষয়টি জানাজানি হলে মান্দা থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত মূর্তিটির ওজন আনুমানিক ৪ কেজি ৫০০ গ্রাম। এটি একটি মূল্যবান কষ্টিপাথরের ছোট মূর্তি বলে ধারণা করছে পুলিশ।
মান্দা থানা পুলিশ জানায়, মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং আইনানুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কষ্টিপাথরের এই মূর্তিটি একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় আদালতের নির্দেশনা মোতাবেক নিকটবর্তী কোনো জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ