মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মহাখালী এলাকার সাততলা বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের নিরলস প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সাততলা বস্তিতে আগুন লাগার সংবাদ পায় তারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
মোট নয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার সম্মিলিত চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এআইএল/সকালবেলা