কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ণ
কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৬ কেজি গাঁজাসহ মো. জামশেদ (৩৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মো. জামশেদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নারায়ণপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চারুয়া মধ্যপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে জামশেদকে গ্রেপ্তার ও যানটি জব্দ করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত জামশেদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন