রায়পুরে ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

রায়পুরে ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

রায়পুরে ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাত গ্রেপ্তার

মেহেদী মাছুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সোনাপুর গ্রামের শিকদার রাস্তার মাথায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের মো. নাবিল হোসেন (২২), মো. নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মো. শাকিব হোসেন (২০), জিদান (১৫) এবং চরপাতা ইউনিয়নের মো. রাকিব (২০)। তাদের কাছ থেকে ছোরা, তালা ভাঙার হাতুড়ি ও হ্যান্ড কার্টার উদ্ধার করা হয়েছে।

রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। ঘটনায় সোনাপুর এলাকার বাসিন্দা মোমিন নামের এক ব্যক্তি ডাকাতির মামলা করেছেন। এছাড়াও ডাকাতির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন