ঘাগড়া ইউনিয়ন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হলেন দৈনিক সকালবেলার ফয়সাল

ঘাগড়া ইউনিয়ন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হলেন দৈনিক সকালবেলার ফয়সাল

কুবি প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলারঘাগড়া ইউনিয়ন কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থী ও দৈনিক সকালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বি. এম. ফয়সাল

শুক্রবার (২৭ মার্চ) নির্বাচন বিষয়ক কমিটির সদস্যদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বি. এম. ফয়সাল বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য ঘাগড়া ইউনিয়নের সকল শিক্ষার্থীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় চ্যালেঞ্জও। আমি সকলকে সঙ্গে নিয়ে একটি দক্ষ, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব ছাত্র সংসদ গড়ে তুলতে বদ্ধপরিকর।”

তিনি আরও যোগ করেন, “আমাদের মূল লক্ষ্য থাকবে ইউনিয়নের শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করা। সবার সহযোগিতায় আমরা একটি আদর্শ ও কার্যকর ছাত্র সংসদ উপহার দিতে পারব বলে আমি বিশ্বাস করি।”

নির্বাচন বিষয়ক কমিটি জানিয়েছে, আগামী ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে একটি গতিশীল ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বি. এম. ফয়সাল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ঘাগড়া ইউনিয়নের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন