ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আমজনতার কাছে দোয়া চেয়ে নির্বাচনি প্রচার শুরু করলেন সালাহউদ্দিন আহমদ
তারেক হায়দার, কক্সবাজার: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার বেলা ১১টায় চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন।
প্রচারের শুরুতে তিনি সকলের কাছে দোয়া চান এবং বলেন, “এ এলাকায় আমি সব সময় ফাস্ট হই, এবার এমনভাবে ফাস্ট করতে হবে যাতে এই রেকর্ড কেউ ভাঙতে না পারে। ৩০ বছর আগে হেঁটে হেঁটে স্কুল করেছি, এখন এখানে বড় বড় বিল্ডিং হয়েছে। আজ সেই কোনাখালী দিয়ে আমার প্রচারণা শুরু করলাম।”
এরপর তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া ও সিকদারপাড়ায় গণসংযোগ করেন। কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে ভোটারদের কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে তার উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয়রা গণসংযোগে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ বুধবার ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই আসনে তিনি আগেও বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ