ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা
বরিশাল প্রতিনিধি, সাঈদ পান্থ: দুই সন্তানের জননী স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন স্বামী আমির হোসেন (৩৫)। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেন বরিশালের হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল।
এর আগে গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে মেঘনা নদীর পাড়ে গলা কেটে আমির হোসেনকে হত্যা করা হয়। নিহত আমির লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্বপন হাওলাদারের ছেলে। তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার মেঘনা বাজার সংলগ্ন এলাকা থেকে ১৮ জানুয়ারি দিবাগত রাতে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর ঘটনার তদন্তে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
নিহত আমির হোসেনের ভাই শরীফ হাওলাদার বলেন, ১১ বছর আগে তার ভাই আমির হোসেনের সঙ্গে একই গ্রামের বেল্লাল আকনের মেয়ে খোদেজা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে।
তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের গণক বাজার এলাকায় পাশাপাশি একটি খাবারের হোটেলে কাজ করতেন আমির ও খোকন। সেই সূত্রে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলে বাড়িতে যাতায়াত শুরু হয়। একপর্যায়ে খোকনের সঙ্গে আমিরের স্ত্রী খোদেজা বেগমের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে পরিবারে অশান্তি সৃষ্টি হয়।
শরীফ হাওলাদার জানান, আমির হোসেন জীবিত অবস্থায় একাধিকবার ফোন করে বাবাকে বিষয়টি জানিয়েছিলেন। প্রাথমিকভাবে তাদের ধারণা, খোদেজা বেগম ও খোকনের পরকীয়া সম্পর্ক থেকে সৃষ্ট বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় তারা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ