ফেনীতে আনুষ্ঠানিকভাবে শুরু নির্বাচনী প্রচারণা

ফেনীতে আনুষ্ঠানিকভাবে শুরু নির্বাচনী প্রচারণা

ফেনীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা

ফেনী প্রতিনিধি: ফেনীর তিনটি সংসদীয় আসনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী মাঠে নামেন।

বেলা ১২টার দিকে ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু নিজ এলাকা দাগনভূঞায় প্রচারণা শুরু করেন। তিনি বিভিন্ন বাজার ও খেলার মাঠ পরিদর্শন করেন এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে স্বাস্থ্য, খেলাধুলা ও শিক্ষাসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া ভোটের সময় মা-বোনদের সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

ফেনী-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সকালেই তিনি সালাম কমিউনিটি সেন্টারে নিজের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। জেলা বিএনপির আহবায়ক মোঃ শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান।

ফেনীর তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ৮ জন প্রার্থী রয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন