সিলেটে বিএনপি’র নির্বাচনি প্রচারণা শুরু, আলীয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল

সিলেটে বিএনপি’র নির্বাচনি প্রচারণা শুরু, আলীয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল

সিলেটে বিএনপি’র নির্বাচনি প্রচারণা শুরু, আলীয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। এ উপলক্ষে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সভা শুরু হয়েছে। বুধবার রাত থেকেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা মাঠে অবস্থান করছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ১১টায় জনসভার স্থলের উদ্দেশ্যে রওনা হন। ২১ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপি নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগানে স্লেগানে মুখর করে রেখেছেন সভাস্থল। নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের ভিড়ও বাড়ছে। লাল-সবুজ পতাকা ও পোস্টারে সড়কের দুই পাশে দৃশ্যত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই মাথায় দলীয় ক্যাপ ও ব্যাজ পরে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। মিছিলে মিছিলে মুখর আলীয়ার মাঠ। আলীয়া মাদ্রাসা মাঠে এই জনসভা বিএনপির প্রথম নির্বাচনি সভা।

বিএনপির নির্বাচনি প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেটে পৌঁছান তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন