উল্লাপাড়ায় নির্বাচনী ইশতেহার পাঠে ‘না’ ভোটের আহ্বান, উত্তেজনা

উল্লাপাড়ায় নির্বাচনী ইশতেহার পাঠে ‘না’ ভোটের আহ্বান, উত্তেজনা

উল্লাপাড়ায় নির্বাচনী ইশতেহার পাঠে ‘না’ ভোটের আহ্বান, উত্তেজনা

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনকৃত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তেজনার সৃষ্টি হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের ঘোষণা দেওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামানিক নির্বাচনী ইশতেহার পাঠের পর গণভোটে ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ কারণে উপস্থিত জনতার মধ্যে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হিলটন প্রামানিক দাবি করেছেন, তার নেতা জিএম কাদের ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর কারণে তিনিও সেই নির্দেশ মেনে বক্তব্য দিয়েছেন।

স্থানীয়রা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন