ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, নতুন সরকারের এই প্রথম বৈঠকে দেশের নীতিনির্ধারণী বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ