গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রী
জাতীয় ডেস্ক : দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এ যুগে জনগণের গণ-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।সোমাবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রেভল্যুশন অডিটরিয়াম’-এ আয়োজিত ‘গণমাধ্যম, গণ-আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ডিজিটাল রূপান্তর ও গণকণ্ঠ:তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, "ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইসের সর্বব্যাপী বিকাশ বর্তমান মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। গত এক হাজার বছরে সামাজিক প্রেক্ষাপটে যে মাত্রার পরিবর্তন এসেছে, তথ্যপ্রযুক্তির অতি ঘন রূপান্তরের কারণে বিগত ২০ থেকে ২৫ বছরে তার চেয়েও দ্রুত ও ব্যাপক পরিবর্তন ঘটে গেছে।"তিনি আরও বলেন, "অতীতে কেবল সরকার নিয়ন্ত্রিত বা সরকার কর্তৃক নিবন্ধিত প্রচলিত প্রচারমাধ্যমগুলোর অবস্থানকেই গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির কল্যাণে সমাজে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত কণ্ঠস্বর এবং গণ-আকাঙ্ক্ষা সরাসরি ও সরাসরি মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।"প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও আধুনিকায়ন:

জহির উদ্দিন স্বপন বলেন, "জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক কেন্দ্র, কিংবা বিটিভি ও বাংলাদেশ বেতারে মতো প্রচার মাধ্যমের মূল অবকাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট এবং আধুনিক স্মার্ট ডিভাইসের যুগের সূচনা হওয়ার পূর্বে। বর্তমান রূপান্তরিত এই নতুন প্রেক্ষাপটে দর্শক ও শ্রোতাদের নিত্যনতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তির ব্যবহার এবং পরিবর্তিত চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করতে হবে।"তিনি জোর দিয়ে বলেন, জনগণের জাগরিত এই গণ-আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে মিডিয়ায় কার্যকরভাবে রূপান্তর করতে বিশেষজ্ঞ জ্ঞান, টেকসই প্রযুক্তির ব্যবহার এবং পেশাগত দক্ষতার সুসংহত প্রয়োগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।সেমিনারে আমন্ত্রিত অতিথিদের উপস্থাপিত বিজ্ঞ আলোচনা ও সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী রূপরেখা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার দৃঢ় আশ্বাস দেন মন্ত্রী।

মন্তব্য করুন