শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ।

১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনসুর রহমান পেশায় একজন রসায়নবিদ ছিলেন। শৈশব ও কৈশোর বগুড়া ও কলকাতায় কাটানোর পর তিনি পিতার কর্মস্থল করাচিতে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামরিক জীবনে প্রবেশ করেন।

একজন পেশাদার সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৫ সালের পাক–ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন তুলে ধরেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

প্রায় সাড়ে চার দশক আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর গড়া এই দল পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সততা, দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক হিসেবে শহীদ জিয়াউর রহমান আজও মানুষের শ্রদ্ধায় স্মরণীয়।

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি দিনব্যাপী পালিত হবে।

আগামী ২০ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন