ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীন-কে অব্যাহতি দিয়েছে। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।
সরকার এই ক্ষমতা প্রয়োগ করেছে বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী। জনস্বার্থে জারীকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ