গ্যাস বিস্ফোরণ রোধে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ: ত্রাণমন্ত্রী

গ্যাস বিস্ফোরণ রোধে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ: ত্রাণমন্ত্রী

গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ কীভাবে বন্ধ করা যায়, এর জন্য ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় ইতোমধ্যে মারা গেছেন ২ জন। বাকিরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দগ্ধদের দেখতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্যাস লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা বন্ধে ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন