৫ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’, মিলবে নগদ টাকা

৫ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’, মিলবে নগদ টাকা

প্রাথমিকভাবে ৫ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে। মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। বাসসে যা হয়েছে তা দুঃখজনক।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে। ধাপে ধাপে কার্ড বিতরণ করা হবে। প্রথমে হতদরিদ্র পরিবার, এরপর দরিদ্র পরিবার এ সুবিধা পাবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন