ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ণ
‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা হয়।
ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে।
আই.এ/সকালবেলা