পোস্টাল ভোটারদের দ্রুত ভোট প্রদান ও ফেরতের আহ্বান

পোস্টাল ভোটারদের দ্রুত ভোট প্রদান ও ফেরতের আহ্বান

পোস্টাল ভোটারদের দ্রুত ভোট প্রদান ও ফেরতের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা ভোটারদের দ্রুত ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (২৪ জানুয়ারি) ইসির এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট প্রদান করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠাবেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালট আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। এর পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য অ্যাপে নিবন্ধিত হয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন