পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এর আগে সকালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভার সময় আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। উপস্থিত কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন, তবে পরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রশাসনিক পদে রদবদলের ধারাবাহিকতায় ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে চুক্তিভিত্তিকভাবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। আগের নিয়োগের আগে, ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন। চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করেছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন