ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত গণভোট ২০২৬-এর সচেতনতামূলক লিফলেটের একটি ডিজিটাল কপি।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি ঐতিহাসিক গণভোট আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই গণভোটকে সামনে রেখে ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান ব্যবহার করে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটের গুরুত্ব তুলে ধরে একটি বিশেষ লিফলেট প্রকাশ করা হয়েছে। ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ শিরোনামের এই লিফলেটে ১১টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের রূপরেখা দেওয়া হয়েছে, যা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কার্যকর করা সম্ভব হবে।
লিফলেটে স্পষ্টভাবে বলা হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক বাংলাদেশ গড়া সম্ভব। পরিবর্তনের এই চাবি জনগণের হাতেই ন্যস্ত।
গণভোট ও জুলাই জাতীয় সনদ সম্পর্কিত আরও তথ্য জানতে এবং বিস্তারিত পড়তে ভিজিট করার জন্য www.gonovote.gov.bd এবং www.gonovote.bd ওয়েবসাইট দুটি ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ