রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫০২ মামলা ডিএমপির

রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫০২ মামলা ডিএমপির

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৫০২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৫০২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ দিনভর অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

রোববার (২৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপি জানায়, শনিবার পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা করা হয়। ট্রাফিক-লালবাগ বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ১১টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৮৯টি মামলা করা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা করা হয়। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ১৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৭০টি সিএনজি ও ৪৮৩টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৬৯৬টি মামলা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়। ট্রাফিক-গুলশান বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা করা হয়। এ ছাড়া অভিযানকালে মোট ৩৬২টি যানবাহন ডাম্পিং এবং ১৫০টি যানবাহন রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন