ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের মিনাব সিটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ২৪ জন স্কুলছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হরমুজগান প্রদেশের ওই বিদ্যালয়টিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। শুরুতে পাঁচ শিশু নিহতের কথা বলা হলেও উদ্ধারকাজ চলার সাথে সাথে নিহতের সংখ্যা আরও বাড়ে। হামলায় বিদ্যালয়টি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আরও অন্তত ৬০ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এদিকে এই যৌথ আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এবং এই হামলার প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ শুরু করেছে। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এরই মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হেনেছে। এছাড়া উপসাগরীয় দেশগুলোতে হওয়া পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি বর্তমানে চরম উত্তপ্ত এবং একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে।
এম.আর-২/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ