ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির প্রাসাদ ধ্বংস

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির প্রাসাদ ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে তেহরানে এই আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 

এ সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবনেও হামলা চালানো হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি পুরোপুরি ধসে পড়েছে এবং এর চারপাশ বিস্ফোরণে কালো হয়ে গেছে।

এদিকে ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, স্কুলে চালানো ওই বর্বর হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা আরও বাড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র: আলজাজিরা ও ফার্স নিউজ

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন