নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে

নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন এক কর্মকর্তা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে খামেনির সদরদপ্তর এবং প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি আরবি বিভাগ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির সদরদপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের আশপাশের এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। বিস্ফোরণের শব্দগুলো বিমান হামলার কারণে নাকি ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ফলে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মেহের নিউজ এজেন্সি ও ইসনা নিউজ এজেন্সিসহ ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দাবি করেছে যে, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন।

এএফপি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে তেহরান জুড়ে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে এবং সাধারণত জনবহুল এলাকাগুলোর রাস্তা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে তেহরানের দক্ষিণ ও পশ্চিম অংশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক/সকালবেলা

মন্তব্য করুন