ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের টানা বোমাবর্ষণের মধ্যে লেবাননে গর্ভবতী নারীরা চরম ঝুঁকির মুখে পড়েছেন। অনেক নারী বাধ্য হয়ে স্কুল ও গাড়ির ভেতরেই সন্তান জন্ম দিচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা কেয়ার ইন্টারন্যাশনাল। সংস্থাটির তথ্যমতে, লেবাননে প্রায় ৬৯ হাজার ৯০০ গর্ভবতী নারী শারীরিক ও মানসিক ঝুঁকির মধ্যে রয়েছেন। বাস্তুচ্যুত নারীরা ব্যক্তিগত গোপনীয়তা, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা ছাড়াই সন্তান প্রসব করছেন।
ইসরায়েলি হামলায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কেয়ার ইন্টারন্যাশনালের এক কর্মকর্তা বলেন, ‘আমি এমন এক নারীকে দেখেছি, যিনি সিজারিয়ান অপারেশনের চার দিন পর ফুটপাতে শুয়ে ছিলেন নবজাতক শিশুকে নিয়ে। তার বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন, কিন্তু তিনি এখনো ব্যথায় ভুগছেন এবং ক্ষত ঠিকমতো পরিচর্যা করতে পারছেন না।’
জাতিসংঘ জানিয়েছে, লেবাননে এখন পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও কন্যাশিশু। মানবিক সংস্থাগুলোর মতে, এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত নারীদের জন্য লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন শোষণ ও নির্যাতনের ঝুঁকি আরও বেড়ে গেছে। তারা বলছে, এই পরিস্থিতি শুধু জীবন ঝুঁকিতে ফেলছে না, নারীদের মর্যাদাকেও ক্ষুণ্ন করছে। আল জাজিরা সূত্রে এসব তথ্য জানা গেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ