ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার হতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এম এ হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কে এম বশির উদ্দিন তুহিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ দিন মোট ৭০০ জন দুঃস্থ ও অসহায় নারীর মাঝে শাড়ি, ১০০ জনকে থ্রি-পিস এবং ৫০ জন পুরুষের মাঝে হাজী রুমাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ