ফ্যাক্টরিতে জনবল নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
ফ্যাক্টরিতে জনবল নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের ফ্যাক্টরির জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) বিভাগ: রোলিং মিল/এসএমএস প্ল্যান্ট, এমআরএসএমএল শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি। অভিজ্ঞতা: প্রয়োজন নেই (ফ্রেশাররা আবেদনের সুযোগ পাবেন)। অন্যান্য যোগ্যতা: মোটর এবং বেসিক অটোমেশন সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে। আবেদনের মাধ্যম: অনলাইন। আবেদন শুরুর তারিখ: ০৩ মে ২০২৬। আবেদনের শেষ তারিখ: ০১ জুন ২০২৬। কর্মস্থল: নারায়ণগঞ্জ। বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের মেঘনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.mgi.org) অথবা নির্ধারিত অনলাইন জব পোর্টালের মাধ্যমে আগামী ১ জুনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। জান্নাত/সকালবেলা