শিল্প কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, অনলাইনে আবেদন শুরু
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে 'সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ' পদে দক্ষ কর্মী খুঁজছে কর্তৃপক্ষ। গত ৫ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ মে পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| বিষয় | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | স্কয়ার টেক্সটাইলস পিএলসি |
| পদের নাম | সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ |
| বিভাগ | প্রোডাকশন |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| শিক্ষাগত যোগ্যতা | যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি |
| অভিজ্ঞতা | কমপক্ষে ৮ বছর (গার্মেন্টস শিল্পে দক্ষতাসম্পন্ন) |
| বয়সসীমা | সর্বোচ্চ ৪০ বছর |
| কর্মস্থল | ভালুকা, ময়মনসিংহ |
| আবেদনের শেষ তারিখ | ২০ মে ২০২৬ |
সুযোগ-সুবিধা ও শর্তাবলি
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।
কাজের ধরন: এটি একটি ফুলটাইম বেসরকারি চাকরি, যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে স্কয়ার টেক্সটাইলসের অফিশিয়াল ওয়েবসাইটের (
অভিজ্ঞ পেশাদারদের জন্য দেশের স্বনামধন্য এই গ্রুপে ক্যারিয়ার গড়ার এটি একটি দারুণ সুযোগ।
জান্নাত/সকালবেলা