অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি দেশটির এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল পৌনে আটটার দিকে অস্ট্রেলিয়ার পার্থের ইন্ডিয়ান ওশান ড্রাইভ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার (৯ অক্টোবর) ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বাংলাদেশি এই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাইকমিশন। একই সঙ্গে নিহত ঐশির শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় একটি দ্রুতগতির বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে গাড়িতে থাকা অন্য তিন আরোহী অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

এআইএল/সকালবেলা