সোনারগাঁয়ে ব্লক রেড অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার
মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চালানো এক বিশেষ ‘ব্লক রেড’ অভিযানে আটাইশজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাসহ দুর্ধর্ষ ডাকাত, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার মোট ২৪ আসামিকে আইনের আওতায় আনে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এই বিশেষ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে নেতৃত্ব দেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)।
পুলিশ জানায়, অপরাধের সম্ভাব্য ভাসমান আস্তানাগুলোতে আচমকা হানা দিয়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পিরোজপুর ইউনিয়নের ছাত্রলীগের প্রচার সম্পাদক সরোয়ার আজিম, দুর্ধর্ষ দুই ডাকাত আসিফ ও বকুল, পরোয়ানাভুক্ত আসামি এবং ১৭ জন মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ২৪ জন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এআইএল/সকালবেলা