ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঘটনার খবর পেয়ে দ্রুত লোহাগাড়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে সড়কের পাশে নিয়ে আসেন। আহত ৫ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ