ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোহাম্মদ আলী, মৌলভীবাজার প্রতিনিধি: “উদ্ভাবনেই বাংলাদেশ গঠন—বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তোহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিজ্ঞান সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মেলার পরিকল্পনা, প্রকল্প প্রদর্শনী, বিচারিক কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই 'স্মার্ট বাংলাদেশ' গঠন সম্ভব হবে।" তিনি মেলাটি সফল করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।
জেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা মৌলভীবাজার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ