ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে যান্ত্রিক জটিলতা সৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়টির সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হঠাৎ জটিলতা দেখা দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ও দাপ্তরিক কাজ সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে ২২ এপ্রিল দুপুর ১টা থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের ওপর এর কোনো প্রভাব পড়বে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার যথারীতি চলবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ জটিলতা নিরসন সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পুনরায় যথানিয়মে শুরু হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ