ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠেয় এই সম্ভাব্য বৈঠকে তেহরান অংশ নেবে কি না, তা নির্ভর করছে ওয়াশিংটনের পক্ষ থেকে আসা ‘ইতিবাচক সংকেতের’ ওপর। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি এবং তাদের জব্দ করা অর্থ ফেরত না দিলে কোনো সমঝোতা সম্ভব নয়।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই আলোচনাকে তারা কেবল কূটনৈতিক বৈঠক নয়, বরং ‘যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা’ হিসেবে দেখছেন। তিনি সতর্ক করে জানান, রেজিস্ট্যান্স ফ্রন্টের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বা যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরি’ ইরান মেনে নেবে না। তেহরান কিছু ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা নির্ধারণ করেছে, যা লঙ্ঘন করলে আলোচনা ফলপ্রসূ হবে না। ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি এখনো মূল্যায়নের পর্যায়ে রয়েছে এবং তা সম্পূর্ণভাবে মার্কিন আলোচক দলের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ