টসের মুহূর্তে জানলাম আমি খেলছি: শরিফুল ইসলাম

টসের মুহূর্তে জানলাম আমি খেলছি: শরিফুল ইসলাম

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স দেখালেও ম্যাচটিতে খেলার কথা ছিল না শরিফুল ইসলামের। আজ রোববার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই বাঁহাতি পেসার জানান, টস হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে তিনি জানতে পারেন যে তাকে একাদশে নেওয়া হয়েছে। মূলত মোস্তাফিজুর রহমান ওয়ার্ম-আপের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করায় হঠাৎ করেই কপাল খোলে শরিফুলের। সতীর্থ রিশাদ হোসেনের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, "হয়তো রিজিকে ছিল, তাই সুযোগ পেয়েছি।"

দীর্ঘ বিরতির পর একাদশে ফিরে ২.৭০ ইকোনমিতে ২ উইকেট নিলেও দলের হারে কিছুটা হতাশ শরিফুল। পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো মুহূর্তে মাঠে নামার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকেন বলেও জানান। এদিকে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মোস্তাফিজ এখন পুরোপুরি সুস্থ। ফলে দ্বিতীয় ওয়ানডেতে মোস্তাফিজ ফিরলে শরিফুলকে আবারো একাদশের বাইরে বসতে হতে পারে। তবে দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্তের জন্য মানসিকভাবে প্রস্তুত এই পেসার। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন