সিলেটে কনস্টেবল নিয়োগে এসপির কঠোর নজরদারি

সিলেটে কনস্টেবল নিয়োগে এসপির কঠোর নজরদারি

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে দ্বিতীয় দিনের মতো সম্পন্ন হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের মাঠ বাছাই কার্যক্রম। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে প্রতিটি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক নিজে উপস্থিত থেকে শারীরিক সক্ষমতা যাচাইয়ের এই কার্যক্রম তদারকি করেন। তিনি নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিটি গাইডলাইন ও নির্দেশনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইয়ে কোনো ধরনের অনিয়ম বা তদবিরের সুযোগ নেই বলে আবারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

বাছাইয়ের দ্বিতীয় দিনে যারা শারীরিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁদের অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার। একই সাথে তিনি উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সকাল ৭টার মধ্যে পুনরায় সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে হাজির থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নিয়োগ বোর্ড শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সহনশীলতা পরীক্ষাগুলো অত্যন্ত নিপুণতার সাথে সম্পন্ন করছে। সাধারণ মানুষের আস্থা অর্জনে ‘যোগ্যতার ভিত্তিতেই চাকরি’—এই স্লোগানকে সামনে রেখেই পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন