ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি নবায়ন না হওয়ায় এখন নতুন কোচের সন্ধানে নেমেছে ফেডারেশন। হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিতে এরই মধ্যে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অন্তত সাত থেকে আটজন অভিজ্ঞ বিদেশি কোচ বাফুফেতে আবেদন করেছেন। আবেদনকারীদের তালিকায় রয়েছেন ফিফা ও এএফসি স্বীকৃত উচ্চমানের প্রো-লাইসেন্সধারী কোচরা, যাদের জাতীয় দল ও শীর্ষ ক্লাব পর্যায়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাফুফের আসন্ন নির্বাহী কমিটির সভায় আবেদনকারী কোচদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিয়োগের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কোচ হওয়ার এই দৌঁড়ে সবচেয়ে আলোচিত নাম উয়েফা প্রো-লাইসেন্সধারী জার্মান কোচ অ্যান্টোইন হে। মিয়ানমার, কেনিয়া ও রুয়ান্ডার মতো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করা এই কোচের এশিয়া ও আফ্রিকার ফুটবলে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। খেলোয়াড়ি জীবনে তিনি বুন্দেসলিগার বিখ্যাত ক্লাব শালকে ০৪-এ খেলেছেন। আবেদন করেছেন আরেক জার্মান কোচ বার্ন্ড স্টর্ক, যিনি হাঙ্গেরিকে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে নিয়ে গিয়েছিলেন। তালিকায় আরও রয়েছেন ভারতের সাবেক সফল কোচ ইগোর স্টিমাচ, যার অধীনে ভারত ২০২১ ও ২০২৩ সালে সাফ শিরোপা জয় করেছিল। এছাড়া পিএসজি নারী দলের সাবেক কোচ ফরাসি দিদিয়ের অলে নিকোল এবং পর্তুগিজ কোচ অ্যান্টোনিও কন্সেইসাও বাংলাদেশের ডাগআউট সামলাতে আগ্রহ প্রকাশ করেছেন। বিদেশি কোচদের পাশাপাশি স্থানীয় কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টুর নাম আলোচনায় থাকলেও মারুফুল হক জানিয়েছেন তিনি এখনো আনুষ্ঠানিকভাবে আবেদন করেননি।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ