খুলনায় গুম-খুন পরিবারের মাঝে জেলা পরিষদের সহায়তা প্রদান

খুলনায় গুম-খুন পরিবারের মাঝে জেলা পরিষদের সহায়তা প্রদান

মোঃ রাজিব, খুলনা: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তি এবং অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা পরিষদ। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুরে নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা গুম, খুন ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় নিপীড়িত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন:

  • আজিজুল বারী হেলাল এমপি (খুলনা-৪) ও তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি।

  • আলহাজ্ব আলি আসগার লবি এমপি (খুলনা-৫)।

  • আলহাজ্ব আমীর এজাজ খান এমপি (খুলনা-১)।

  • নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন।

  • আলহাজ্ব এস এম শফিকুল আলম মনা, সভাপতি, খুলনা মহানগর বিএনপি।

  • মোঃ শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর বিএনপি।

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ডাঃ) মোঃ মমিনুর রহমান

অনুষ্ঠানে অতিথিরা অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। বক্তারা জেলা পরিষদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন