ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ক্রীড়াঙ্গনে স্থবিরতা কাটাতে এবং নতুন প্রাণের সঞ্চার করতে স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণ সমাজ একাট্টা হয়েছেন। তাদের দাবি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য ও মাঠপর্যায়ের নেতৃত্ব দিতে মাহফুজ হাসানই এখন একমাত্র ভরসা।
স্থানীয় সচেতন মহল ও ক্রীড়া সংগঠকদের মতে, মুকসুদপুরে প্রতিভার অভাব নেই, তবে অভাব রয়েছে সঠিক দিকনির্দেশনা ও গতিশীল নেতৃত্বের। এই শূন্যতা পূরণে মাহফুজ হাসানের নাম এখন মুখে মুখে।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম-এর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা জানিয়েছেন, মাহফুজ হাসান কেবল একজন সংগঠক নন, তিনি একজন দক্ষ ফুটবলার হিসেবেও মাঠে পরীক্ষিত।
স্থানীয়দের ভাষায়, মাহফুজ হাসান মুকসুদপুর ক্রীড়াঙ্গনের এক জীবন্ত প্রতিচ্ছবি। একজন জনপ্রিয় খেলোয়াড় হিসেবে তিনি যেমন মাঠ কাঁপিয়েছেন, তেমনি সংগঠক হিসেবে তরুণদের একত্রিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তার সাহসিকতা ও কর্মস্পৃহা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
তার হাতে গড়া অনেক খেলোয়াড় আজ বিভিন্ন পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখছেন, যা তার দূরদর্শিতারই প্রমাণ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন: “মাহফুজ হাসান মানেই উদ্যম এবং সংগ্রাম করে এগিয়ে যাওয়ার প্রেরণা। তাকে সাধারণ সম্পাদক করা হলে মুকসুদপুর উপজেলা ছাড়িয়ে জেলা ও জাতীয় পর্যায়েও ক্রীড়াঙ্গন মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ।”
বর্তমানে মুকসুদপুর ক্রীড়াঙ্গনে সঠিক পরিকল্পনার অভাব এবং প্রতিভা বিকাশে যে অনিশ্চয়তা বিরাজ করছে, তা কাটিয়ে উঠতে একজন বাস্তবমুখী নেতার প্রয়োজন। তরুণ সমাজের প্রত্যাশা, মাঠের মানুষ মাঠের নেতৃত্বে আসুক। তারা সংসদ সদস্যের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন যেন এই সম্ভাবনাময় নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করে দায়িত্ব প্রদান করা হয়।
কারণ, মুকসুদপুরের সাধারণ মানুষের বিশ্বাস—একজন মাহফুজ হাসান মানেই একটি জাগ্রত ক্রীড়াঙ্গন এবং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ